চট্টগ্রাম বন্দরের স্থাপনায় বিদেশিদের ইজারা দেয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বড়পোল মোড়ে এ কর্মসূচি শুরু হয়। বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান (স্কপ) নেতারা।
বক্তারা বলেন, বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। একটি লাভজনক প্রতিষ্ঠানকে কেন বিদেশিদের হাতে তুলে দিতে হবে। এটা আমাদের বুঝে আসে না। বিদেশিদের হাতে বন্দর তুলে দেয়ার এই প্রক্রিয়া আমরা মেনে নিব না। দেশকে বিক্রি করতে দেব না। প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।
তারা আরও বলেন, আজকে আমরা প্রকৃতি অবরোধ কর্মসূচি পালন করবো। যদি সত্যিকারের অবরোধ করতাম তাহলে গাড়ি চালাচল করতে দিতাম না। এটি দিয়ে আমরা সরকারকে বার্তা দিতে চাই তারা যেন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। এরপরও যদি সরকার বন্দরের স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিতে চায়, তাহলে আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবো। ঢাকা, চট্টগ্রামসহ সবখানে অবরোধ কর্মসূচি পালন করবো।