× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ২১:৪৩ পিএম

পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ভান্ডারিয়া ও নেছারাবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার পরে ভান্ডারিয়া এবং গত শনিবার রাতে নেছারাবাদের সোহাগদল ইউনিয়নে স্থানীয়দের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মশাল মিছিলে স্থানীয় বিএনপি, সহযোগী সংগঠনের একটি অংশ ও বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। তাদের দাবি, দল ঘোষিত সম্ভাব্য প্রার্থীকে বাদ দিয়ে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্য থেকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।
গত ৩ নভেম্বর পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই নেছারাবাদ ও ভান্ডারিয়া এলাকায় মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের ধারাবাহিক কর্মসূচি চলছে। মশাল মিছিল, বিক্ষোভ, মানববন্ধন প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করছেন তারা।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন দলীয় রাজনীতিতে ত্যাগী ও কর্মীবান্ধব হিসেবে পরিচিত জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করা উচিত। সম্ভাব্য প্রার্থী সোহেল মঞ্জুর সুমন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হলেও এলাকায় দলীয় গণভিত্তির দিক থেকে মাহমুদ হোসেন বেশি জনপ্রিয় বলে দাবি তাদের।
মিছিলে অংশ নেওয়া অনেকেই বলেন, বারবার জামানত হারানো একটি পরিবারকে প্রার্থী করা হচ্ছে। এতে বিএনপির জন্য ঝুঁকি তৈরি হবে।
তাদের দাবি, মাহমুদ হোসেনকে মনোনয়ন দিলে এ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন বলেন,
“শুনেছি স্থানীয় নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন। তারা সুমন মঞ্জুরকে প্রার্থী হিসেবে চান না। স্থানীয় নেতাদের দাবি দলের হাই কমান্ড নিশ্চয়ই বিবেচনায় নেবে।”

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন,"প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। ঘোষিত নামগুলো সম্ভাব্য প্রার্থীর তালিকা মাত্র। তবে মনোনয়নবঞ্চিত নেতারা কিছু কর্মসূচি করতেই পারেন—এটিকে আমরা খারাপভাবে দেখছি না, আবার খুব প্রশংসাও করছি না। তফসিল ঘোষণার পর সব ঠিক হয়ে যাবে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা