× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ২০:২২ পিএম

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ

ময়মনসিংহের ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তরবাজারে পিকআপ ভর্তি এ মদ জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগনাল দেয়। পুলিশের সিগনাল অমান্য করে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিছু নিলে এতিমখানা এলাকার কাছে এসে পিকআপটি রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা