× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

‎ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

‎ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজার সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‎‎মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে দক্ষিণ আইচা থানা ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎
‎থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এ এইচ সোহেলের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন, দক্ষিণ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ, রাব্বানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালি, ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস, দক্ষিণ আইচা থানা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হাওলাদার।
‎‎এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশ নেন।‎
‎বক্তারা বলেন, ভোলা এখনো দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানানো হলেও এখনো ভোলা–বরিশাল সেতু নির্মাণের কার্যক্রম শুরু হয়নি। সেতুটি নির্মাণ হলে ভোলা সরাসরি রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সড়কপথে যুক্ত হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
‎বক্তারা সরকারের কাছে অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জোর দাবি জানান। এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা