× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৮:৫১ পিএম

আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াবুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পেশ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা