× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

বদলে গেল পঙ্গু রুবেলের জীবন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:০৭ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:১০ পিএম

বদলে গেল পঙ্গু রুবেলের জীবন

‘দু’হাত নেই, ইচ্ছে শক্তিতেই চলছে রুবেলের সংগ্রামী জীবন’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে গত শুক্রবার প্রচারিত ভিডিও সংবাদটি বদলে দিয়েছে পঙ্গু রুবেলের জীবন। আলোচিত সেই সংবাদটি নজরে আসে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের। এরপরই রুবেলের ডিম ব্যবসাকে আরও এগিয়ে নিতে তিনি নগদ ব্যবসায়ী মূলধন, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করেন। পাশাপাশি রুবেলের জরাজীর্ণ ঘরের টিন পরিবর্তনেরও ঘোষণা দেন ইউএনও।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম তার কার্যালয়ে রুবেলকে ডেকে এসব সহায়তা হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার রুবেলকে নিয়ে প্রতিদিনের বাংলাদেশে প্রচারিত ভিডিওটি দেখার পর সত্যিই আমি অনুপ্রাণিত হই। রুবেল আমাদের সমাজে এক অসাধারণ দৃষ্টান্ত। তার দুই হাত নেই, তবুও সে কারও কাছে হাত পাতেনি। নিজের ইচ্ছাশক্তি আর পরিশ্রমকে সঙ্গী করে কাঁধে ডিমের ডালা নিয়ে ব্যবসা করছে। তার মধ্যে যে আত্মমর্যাদা ও সংগ্রামী মানসিকতা রয়েছে, তা সমাজের অনেকের জন্য শিক্ষণীয়।

তিনি আরও বলেন, রুবেল পঙ্গু ভাতা পেলেও তার ব্যবসা চালানোর মতো মূলধন ছিল না। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ মূলধন দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু খাদ্য সামগ্রীও প্রদান করেছি। তার বাড়ির টিনগুলোও অনেক পুরোনো হয়ে গেছে, খুব শিগগিরই সরকারি টিন দিয়ে দেওয়া হবে। রুবেলের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রুবেল বলেন, প্রতিদিনের বাংলাদেশে আমাকে নিয়ে একটি সংবাদ হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। এরপর তিনি আমার খোঁজখবর নিয়ে আমাকে ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন, বাড়ির কিছু নিত্যপ্রয়োজনীয় খাবার এবং বসবাসের জন্য টিনের ব্যবস্থাও করে দেন। এতে আমি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।

মানুষের আত্মমর্যাদা, পরিশ্রম ও সংকল্প যে জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে, পঙ্গু রুবেল তারই এক জীবন্ত উদাহরণ। তার পাশে দাঁড়িয়ে মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হাকিমপুর উপজেলা প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা