× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহৃত স্কুলছাত্রী সামিহা উদ্ধার হয়নি এক মাসেও, মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:২০ পিএম

অপহৃত স্কুলছাত্রী সামিহা উদ্ধার হয়নি এক মাসেও, মানববন্ধন

‎‎রাজশাহীর পুঠিয়ায় মেয়ে অপহৃত মেয়ে সামিহাকে ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও আত্মীয়স্বজনরা।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) ওই ঘটনায় সকালে পুঠিয়া উপজেলার প্রধান ফটকের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে সামিহার বাবাসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

‎মামলা সূত্রে জানা যায়, পুঠিয়া বাজার এলাকার মিজানুর রহমানের মেয়ে সামিহা খাতুন (১৪) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে, বাড়ির পাশ থেকে ৭-১০ জনের একটি দল সাদা প্রাইভেটকারে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে সামিহা নিখোঁজ রয়েছে বলে গত ২৭ অক্টোবর পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। সামিহা অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী। নিখোঁজের একমাস পেরিয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে না পেরে প্রশাসনের প্রতি সামিহার বাবা মিজানুর রহমান ও আত্মীয়স্বজনরা মানববন্ধনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

মিজানুর রহমান বলেন, আমার মেয়েকে উদ্ধারের জন্য আমি পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা করি। মামলার পর থেকে প্রায় একমাস যাবত প্রতিদিনই প্রশাসনের কোথাও না কোথাও যাচ্ছি। আমার মেয়েকে কেউ উদ্ধার করে দিতে পারেনি। উল্টো এসপি স্যার আমাকে বলেন, যারা আমার মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে গেছে তাদের সঙ্গে আপস মীমাংসা করতে।

এ সময় মানববন্ধনে সামিহার শিক্ষক নাজমুল হক মুক্তা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ আমরা আশা করতে পারি না প্রশাসনের এমন দ্বিমুখী আচরণে। আমরা আমাদের মেয়েকে ফেরত চাই। প্রশাসনের যদি গাফিলতি থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

এ সময় মানববন্ধনে অন্যান্য বক্তারাও সামিহাকে উদ্ধার করে দ্রুত পিতা-মাতার কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান।

‎এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, উদ্ধার হয়নি, তবে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করি, খুব দ্রুত উদ্ধার হয়ে যাবে। এছাড়াও ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছিল এর মধ্যে ৫ জন জামিনে রয়েছেন, ১ জন পলাতক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা