× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য জখম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য জখম

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য মারাত্মকভাবে জখম হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে মহানগরীর মধ্য ভোরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম।

আটককৃত ছিনতাইকারী হলো, গাজীপুর মহানগরীর ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. আব্রাহাম (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম সোমবার মধ্যরাতে একটি অভিযানে যায় মধ্য ভোরা এলাকায়। যাওয়ার পথে একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা করে। হামলায় ওই দুই পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হন। এ সময়ে আশপাশের লোক এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য আব্রাহামকে আটক করে।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য আব্দুর রশিদের কপালে ও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয়, সেখানে সেলাই করতে হয়েছে। এছাড়া তার হাঁটুতেও আঘাত লেগেছে। অপর পুলিশ সদস্য সাইফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন। তার দুটি দাঁত ভেঙে গেছে, ঠোঁটে এবং চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান। একজনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা