× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাটহাজারীর উন্নয়নে মীর হেলালকে ধানের শীষে ভোট দিন : নওশিন হেলাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম

হাটহাজারীর উন্নয়নে মীর হেলালকে ধানের শীষে ভোট দিন : নওশিন হেলাল

হাটহাজারীর উন্নয়নে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নওশিন আরজান হেলাল। তিনি বলেন, মীর হেলাল বিজয়ী হলে হাটহাজারীর প্রতিটি গ্রামের সমস্যা বিশেষত নারী সমাজের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর হেলালের সহধর্মিণী নওশিন হেলাল।

তিনি বলেন, দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সারা বিশ্বে সমাদৃত। মেয়েদের অবৈতনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, শহীদ জিয়ার প্রবর্তিত তৈরি পোশাক খাতের সম্প্রসারণ, আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক ও বেসামরিক বাহিনীতে নারী নিয়োগ, সরকারি- বেসরকারি খাতে নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরিসহ নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার সরকার তথা বিএনপি সরকারের অভূতপূর্ব সাফল্য তুলে ধরেন নওশিন হেলাল।

তিনি আরও বলেন, নারীদের প্রকৃত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে এবার বিএনপিকে বিজয়ী করতে হবে। দীর্ঘদিন পর আমার মা-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন। 

হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগম, সেলিনা আক্তার, রহিমা আক্তার, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম, ডলি আকতার, দিলু আরা বেগম, আকতার বানু, হোসনে আরা, জান্নাতুল ফেরদৌস, নিলুফার ইয়াছমিন,তা সনিম আক্তার, তানজু আক্তার, রোকসানা, আয়েশা সুলতানা, সুমা আক্তার, হাসিনা বেগম,সুমী বড়ুয়া, সোমা শীলসহ আরও অনেকে। 

এর আগে নওশিন আরজান হেলাল এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের প্রার্থী মীর হেলালের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা