× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ আনল ডায়মন্ড সিমেন্ট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৩৮ পিএম

‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ আনল ডায়মন্ড সিমেন্ট

‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ নামে নতুন সিমেন্ট বাজারে এনেছে ‘ডায়মন্ড সিমেন্ট লিমিটেড’। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পণ্যটি উদ্বোধন করা হয়।

নতুন এই ব্র্যান্ডটি উন্মোচন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলম, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অচিত্য কুমার চক্রবর্তী, চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজদ্দৌলা, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চট্টগ্রাম সেন্টারের অনারারি সেক্রেটারি খান মোহাম্মদ আমিনুর রহমান।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভূমিকম্প গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট তিন দিনে যে শক্তি পায়, সাধারণ সিমেন্টের সেই শক্তি পেতে সাত দিন লাগে। নতুন এই ব্র্যান্ডের সিমেন্টে ৩৫০০ পিএসআই স্ট্রেংথ আসবে তিন দিনে। এতে দ্রুত নির্মাণকাজ শেষ করা যাবে।

অনুষ্ঠানে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম বলেন, এই সিমেন্ট দ্রুত জমাট বাঁধে ও শক্তি সঞ্চয় করে। প্রিকাস্ট স্ল্যাব, গার্ডার, কলাম, পাইলিং, রেলওয়ে স্লিপার এবং মেরামত কাজের জন্য এটি খুবই উপযোগী। 

ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী বলেন, আমরা চাই বাংলাদেশের উন্নয়নযাত্রায় দ্রুত নির্মাণ, অধিক শক্তি ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে। এ লক্ষ্যেই আমাদের নতুন ব্র্যান্ড। 

এ সময় উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক খালেদা বেগম, পরিচালক আব্দুল্লাহ আল ফারহাদ, ফরচুন নেভিগেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ। অনুষ্ঠানে উৎপাদন, মান ও বিপণনসহ নতুন পণ্যের নানা দিক তুলে ধরেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক এবিএম কামাল উদ্দিন, গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক আব্দুর রহিম, আরিফুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার প্রকৌশলী ইশতিয়াক রায়হান মাহমুদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা