× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাইয়ূম সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাইয়ূম সরকার।

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাইয়ূম সরকার।

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাইয়ূম সরকারের ওপর দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা শেষে তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদে বহাল করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাইয়ূম সরকারকে গত ৮ জুলাই প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হল। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলের নীতি, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে কাইয়ূম সরকার সক্রিয় ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

কাইয়ূম সরকার বলেন, দল আমার প্রতি যে আস্থা ও সম্মান ফিরিয়ে দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি আমার আদর্শ, আবেগ এবং রাজনৈতিক পরিবার। ভুল বোঝাবুঝির অবসানে নতুন করে দায়িত্বশীলতার অনুভূতি ফিরেছে।

তিনি আরও বলেন, আগামী দিনে দলের নীতি-আদর্শ সুদৃঢ় করতে নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে মাঠে কাজ করে যাবো। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। দলের সংকট ও সম্ভাবনার মুহূর্তে দায়িত্বশীলভাবে পাশে থাকবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা