× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ভারতীয় ৩১৭টি সিম কার্ডসহ যুবক আটক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২১:১০ পিএম

যশোরে ভারতীয় ৩১৭টি সিম কার্ডসহ যুবক আটক

যশোরে ভিওআইপি যন্ত্রপাতি ও ভারতীয় ৩১৭টি সিম কার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ই নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর সদরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 আটক বাবুল হোসেন ওই এলাকার খন্দকার মো. মিলনের বাড়ির ভাড়াটিয়া। তিনি  ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানী গ্রামের মোহাম্মদ চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, সোমবার ভোরে খন্দকার মিলনের বাড়িতে কিছু লোক রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে টেলিযোগাযোগ করে আসছেন এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাবুল হোসেনকে আটক করা হয়। 

পরে ঘর তল্লাশি করে একটি ডেল ল্যাপটপ, ভারতের বিভিন্ন মোবাইল কোম্পানির ৩১৭টি সিম কার্ড, যার মধ্যে ভিআই কোম্পানির ৪৭টি ও বিএসএনএল কোম্পানির ২৭০টির একটি কালো রঙের ভিওআইপি যন্ত্র, দুটি বাংলাদেশি মোবাইল সিম ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জানান, আটক যুবকের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা