× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম

মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।   আহতরা - জব্দুল শেখের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬)। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।’
দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে , তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা