× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় হৃদরোগীকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম

বগুড়ায় হৃদরোগীকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শেখকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) উপজেলার ভবানীপুরে তার বাড়িতে গিয়ে এই সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। 

আমরা বিএনপি পরিবার সূত্রে জানা যায়, হাফিজুর রহমান শেখ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন, তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হার্টে বাইপাস অথবা রিং পরাতে হবে।

সংগঠনের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ হাফিজারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে নগদ অর্থ তুলে দেন। 

কালাম আজাদ বলেন, হাফিজুর রহমান শেখ বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন, আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর্জা আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানান, যুগ্ম সম্পাদক মোকলেছার রহমান, আবদুস সাত্তার, আবু তাহের, আজাদ খন্দকার, স্বেচ্ছাসেবক দলের তারিকুল ইসলাম, ছাত্রদলের মামুন আহমেদ প্রমুখ।

 উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় তার তৃণমূলের নেতাকর্মী ও দুস্থ মানুষের পাশে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা