× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম

মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত ৬ তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ এই নতুন ভবনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মিয়া মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম জানান, ২০১৭-১৮ অর্থবছরে মঠবাড়িয়া উপজেলা পরিষদের ৬ তলাবিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এই নির্মাণ প্রকল্পে ৭ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৩০ টাকা বরাদ্দে ২০২২ সালের জুন মাসে নির্মাণকাজ সম্পন্ন হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা