× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রের মাথার খুলি নিখোঁজের ৩ মাস পর উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম

স্কুলছাত্রের মাথার খুলি নিখোঁজের ৩ মাস পর উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারের জয়নগর গ্রামে স্কুলছাত্র মো. সাকিবুল হাসান (১৪) নিখোঁজ ৩ মাস পর তার মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সে জয়নগর গাজী বাড়ির গাজী কাদিরের ছেলে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত সাকিবুল হাসান সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চলতি বছর ৩ মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজ সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী জানান, সাকিবুল নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন খুঁজেও তাকে পায়নি। যে কঙ্কাল পাওয়া গেছে, সেটি সাকিবুলেরই- এমনটাই ধারণা করছেন পরিবার। সম্ভবত তাকে হত্যার পর কৌশলে ডোবায় ফেলে রাখা হয়েছিল বলে দাবি তাদের।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একটি মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। এটি সাকিবুলের কি না তা নিশ্চিত করতে ডিএনএ’সহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চাঁদপুরে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা