× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় পিকআপ–সিএনজি সংঘর্ষে শিশুসহ আহত ৭

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

পাকুন্দিয়ায় পিকআপ–সিএনজি সংঘর্ষে শিশুসহ আহত ৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর–কিশোরগঞ্জ মহাসড়কের কোদালিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে যানচলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টসের জোট কাপড় বহনকারী একটি পিকআপ কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজি অটোরিকশায় নারী-শিশুসহ ৬–৭ জন যাত্রী ছিলেন। এসময় কোদালিয়া পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপটি সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। পরে দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরকারি গাড়িতে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, ‘সিএনজিটা আমাদের সামনের গাড়ি ছিল, তাই চোখের সামনেই দেখতে পেয়েছি দুর্ঘটনাটি। অপর পাশ থেকে পিকআপ এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জনের মতো গুরুতর আহত হয়। সবারই অবস্থা আশংকাজনক। তাৎক্ষনিক কোন গাড়ি না থাকায় পাকুন্দিয়া থানার ওসির গাড়ি দিয়ে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার (পরিদর্শক) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে সবারই অবস্থা গুরুতর দেখি। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি ঘটনাস্থলে আছি এখনও কারও সঠিক তথ্য পাওয়া যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা