× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে : সুলতানা কামাল

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম

রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে : সুলতানা কামাল

তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ‘আমরাই পারি’ বাংলাদেশের চেয়ারপার্সন ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্র পরিচালনা যারা করেন, তারা ভুলে যান যে, রাষ্ট্র জনগোষ্ঠী তৈরি করে না, জনগোষ্ঠী রাষ্ট্রকে তৈরি করে। কোনো জনগোষ্ঠীকে জোর করে অন্য পরিচয় দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। রাষ্ট্র আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বললে তা রাষ্ট্র অন্যায় ও অনায্যভাবে বলে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘সমতল আদিবাসী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগোষ্ঠী মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থাকবে। এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায়বিচারের দেশ, মানিবক দেশ, তার কোনো ব্যত্যয় ঘটতে পারে না। মানবাধিকার বলে, কোনো রাষ্ট্র সংখ্যা অনুযায়ী জনগোষ্ঠীকে বিচার-বিবেচনা করলে তা হবে মানবাধিকারের চরম লঙ্ঘন।
সম্মিলিতভাবে ‘সমতল আদিবাসী সম্মেলন’র আয়োজনে করে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠন লাসটার, নিডা, সোসাইটি, পিকেএসএস, অর্পা, বাঁতে চাই, এমএসএস, ব্রেড এবং এসডিকেএস।
অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিজা, জেলা যুব অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মখলেছুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দন, পিকেএসএস’র নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এসডিকেএস’র নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুলসহ আদিবাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা