× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেজিস্ট্রারদের প্রাণনাশের হুমকি দেওয়া ৬ দলিল লেখকের সনদ বাতিল

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম

রেজিস্ট্রারদের প্রাণনাশের হুমকি দেওয়া ৬ দলিল লেখকের সনদ বাতিল

পাবনা জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের অফিসে হামলা, প্রাণনাশের হুমকি, মামলা প্রত্যাহারের আল্টিমেটাম, চাঁদাবাজি, অফিসে আতঙ্ক সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতসহ নানা অভিযোগে আলোচিত নুরুল আলম শাহীনসহ পাবনা সদর সাব-রেজিস্ট্রার অফিসের তালিকাভুক্ত ৬ দলিল লেখকের সনদ বাতিল করেছে পাবনা জেলা রেজিস্ট্রার অফিস।

এ ছাড়াও তাদের সাব-রেজিস্ট্রার অফিস আঙিনায় প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার। এর আগে রবিবার দীপক কুমার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সনদ বাতিল ও অফিস আঙিনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অভিযুক্ত দলিল লেখকরা হলেনÑ পাবনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম শাহীন, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মানিক, হাসান মাহমুদ পাপ্পু ও গোলজার হোসেন। নুরুল আলম শাহীন শ্রমিক লীগের নেতা, তিনি পাবনা সদর সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও মাদক সেবনসহ নানা অভিযোগে আলোচিত।

জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার জানান, সাবেক সদর সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী হত্যার হুমকি ও অশালীন আচরণসহ নানা অভিযোগে অভিযুক্ত দলিল লেখকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল, সেই অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়। পরে সম্প্রতি সেই অভিযোগসহ দলিল লেখকদের বিরুদ্ধে ৩টি মামলা প্রত্যাহারের জন্য আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জানা গেছে, নুরুল আলম শাহীন আওয়ামী লীগের সময় নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে পাবনা সদর সাব-রেজিস্ট্রার অফিসে আধিপত্য গড়ে তোলেন। জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ছত্রছায়ায় সেখানে চাঁদাবাজি‌র স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলেন। ৫ আগস্ট-পরবর্তীতেও

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও নুরুল আলম শাহীনের মন্তব্য পাওয়া যায়নি। তবে পাবনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম বলেন, ‘আমরা শুধু চিঠি পেলাম যে আমাদের সনদ বাতিল করা হয়েছে কিন্তু কেন করা হয়েছে আমরা জানি না। আমাদের এর আগে কোনো নোটিসও দেয়নি। আমরা অফিস সুন্দরভাবে চালাই কোনো ধরনের ঝামেলা করি না। এখন মিথ্যা মামলা দিলে আমাদের কী বলার আছে?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা