× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২২:৫৪ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬ পিএম

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধায় কারাগারে পাঠানোর পরপরই অসুস্থ হয়ে মারা গেছেন তারিক রিফাত (৪২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। রবিবার (২৩ নভেম্বর) বিকালে গাইবান্ধা জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি একই ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের মৃত আবু তাহের বিএসসি চেয়ারম্যানের ছেলে।

গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জেলগেট থেকে গ্রেপ্তারের পর অসুস্থতা অনুভব করলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা শেষে শনিবার দুপুরে তাকে রিলিজ দেওয়া হলে পুলিশি প্রহরায় থানায় আনা হয়। রবিবার আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হলে সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, তারিক রিফাত আগে থেকেই অসুস্থ ছিলেন। বিকালে কারাগারে আনার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বছরের ৫ আগস্ট ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর–অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলা ছিল তারিক রিফাতের বিরুদ্ধে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা