× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:৪০ পিএম

যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে এ অভিযান পরিচালিত হয়।

আটক পাচারকারীর নাম হোসেন আহমদ। তিনি উত্তর লম্বরি এলাকার নুর আহম্মদের ছেলে। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযান নিয়ে গভীর সমুদ্রে পালিয়ে যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে গভীর সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের যৌথ টহল দল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়।

পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি এলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর করতে থাকে। এসময় বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেলে এক লাখ ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দু’জনের পরিচয় শনাক্তে অভিযান চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা