× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের তিন দিন পর নিজ উঠোনের গর্তে মিলল মরদেহ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:২২ পিএম

নিহত আশরাফ মিয়া।

নিহত আশরাফ মিয়া।

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠোনে মাটি চাপা অবস্থায় আশরাফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশরাফ মিয়া কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে নিখোঁজ হন আশরাফ মিয়া। রবিবার সকালে তার ছেলে নিজ বাড়ির উঠোনের দক্ষিণ পাশে থাকা কমলা গাছে পানি দিতে গেলে গাছের নিচে নতুন মাটির স্তর দেখে সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে তিনি বাবার লাশ দেখতে পান এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা