× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদরোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

তারেক রহমানের নির্দেশনায় হৃদরোগে আক্রান্ত মো. সাজ্জাদ হোসেনকে আর্থিক সহায়তা তুলে দেন;বিএনপি। প্রবা ফটো

তারেক রহমানের নির্দেশনায় হৃদরোগে আক্রান্ত মো. সাজ্জাদ হোসেনকে আর্থিক সহায়তা তুলে দেন;বিএনপি। প্রবা ফটো

বগুড়ায় হৃদরোগে আক্রান্ত মো. সাজ্জাদ হোসেন নামে বিএনপির এক তৃণমূল নেতাকে আর্থিক সহায়তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রবিবার (২৩ নভেম্বর) শহরের ২ নম্বর ওয়ার্ডের বৃন্দাবন পাড়ায় সাজ্জাদের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করে।

সাজ্জাদ হোসেন বগুড়া শহর বিএনপির ২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর তাঁর হার্টে দুটি রিং প্রতিস্থাপন করা হয়। ব্যয়বহুল চিকিৎসার কারণে তিনি বর্তমানে আর্থিক সংকটে ও ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন।

বিষয়টি জানার পর তারেক রহমান সাজ্জাদের চিকিৎসা ও জীবনধারণে সহায়তার নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি এবং রাজশাহী–রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বৃন্দাবন পাড়ায় সাজ্জাদের বাড়িতে যান। সেখানে তিনি সাজ্জাদ ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় কালাম আজাদ বলেন, সাজ্জাদ হোসেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ তৃণমূল নেতা। দুঃসময়ে দলকে ধরে রেখেছেন। আজ তিনি অসুস্থতায় সংকটে পড়েছেন। কিন্তু তাঁর ওয়ার্ডের নেতা-কর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই বিরল উদাহরণ। একইভাবে তারেক রহমানকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি শহীদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সহসভাপতি রকি, ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, ফাইন, নুরনবী, রঞ্জু, ইমন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা