× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইপিজেডে বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম

 ইপিজেডে বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ‘সনিক বাংলাদেশ লিমিটেড’ কারখানা দ্রুত চালুর দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শ্রমিক। শেষে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলাম। ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’- এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, ‘কারখানাটি শুধু আমাদের কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা এবং পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা নিজেদের ও পরিবারের স্বার্থে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানাই।’

তারা আরও বলেন, ‘আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।’২৬ দফা দাবির সঙ্গে গত ১৬ নভেম্বর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ দাবির কিছু অংশ মেনে নিলেও কিছু শ্রমিক এতে অসন্তুষ্ট থাকেন। এরপর ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। কাজের প্রতি অসন্তুষ্টি ও উৎপাদন ব্যাহত হওয়ায় একই দিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা