× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকবাজার থানার শৌচাগারে এএসআই’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

চকবাজার থানার শৌচাগারে এএসআই’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার শৌচাগার থেকে ওহিদুর রহমান (৩২) নামে এক এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর)) সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।

নগর পুলিশ দক্ষিণের উপ-কমিশনার মো. আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত শনিবার রাতে নাইট ডিউটিও করেছিলেন এএসআই ওহিদুর রহমান। ডিউটি শেষে সকালে বাথরুমে গোসল করতে ঢুকেছিলেন। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এএসআই ওহিদুর রহমান আগে বরিশাল ছিলেন। তার পরিবারও বরিশালে থাকে। বদলি হওয়ার জন্যও কখনও পীড়াপীড়ি করেননি। কেন এমন ঘটনা ঘটলোÑবিষয়টি বুঝতে পারছি না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা