মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম
সমাজ পরিবর্তনে সংবাদপত্রের সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী।
তিনি বলেন, সমাজের অবক্ষয়, অনিয়ম-দুর্নীতি, জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। যে কারণে সংবাদপত্রকে সমাজে দর্পণ বলা হয়।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনিরুল হক ফরাজী।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়করণের প্রভাবে সংবাদপত্রের ওপর নগ্ন হস্তক্ষেপ ছিলো সরকারের।
মনিরুল হক ফরাজী বলেন, জাতির বিবেক এই সাংবাদিকরা নির্যাতিত-শোষিত মানুষের কথা তুলে ধরেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ক্ষমতার প্রভাবে সাংবাদিকদের বসার স্থান প্রেসক্লাবের জমি দখল করে নিয়েছে, এটি দুঃখজনক। এ অধ্যায় আমরা আর দেখতে চাইনা।
তিনি বলেন, আমি নিজেও বিগত সরকারের আমলে একাধিক মামলা হামলার স্বীকার হয়ে কারাভোগ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সকলে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয় করার আহবান জানান বিএনপি এই নেতা।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক গনেশ পাল, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, মশিউর রহমান মাসুম, সহ-সভাপতি জামাল হোসেন বাপ্পা, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, হেমায়েত হোসেন হিমু, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মোরেলগঞ্জ প্রতিবেদক এম. পলাশ শরীফ, অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী খান, সদস্য মাহবুবুর রহমান, মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়া বিএনপির দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।