× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে ‘তৌহিদী জনতার’ হামলায় তিন বাউলভক্তসহ আহত ৪

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

মানিকগঞ্জে ‘তৌহিদী জনতার’ হামলায় তিন বাউলভক্তসহ আহত ৪

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক ও স্থানীয় ‘তৌহিদী জনতার’ মধ্যে ধাওয়াপাল্টাধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় উভয় পক্ষের সংঘর্ষে তিন বাউলভক্তসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন।

পুলিশ জানায়, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে পুলিশ গ্রেপ্তারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘তৌহিদী জনতা’ ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা মানববন্ধন আয়োজন করে।


উত্তেজনার এক পর্যায়ে ‘তৌহিদী জনতার’ একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায়। এতে তিনজন বাউল ভক্ত ও অপর পক্ষের একজন আহত হয় বলেও জানায় পুলিশ। আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষের পর বিকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আটক বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা