× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৪৩ পিএম

মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃত মাদককারবারিরা হলেন, মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে মো. হিমেল মিয়া (৩৩) ও টেঙ্গাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯)।

রবিবার (২৩ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে হিমেল মিয়া ও টেঙ্গাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম তারা দুইজনই এলাকার চিহ্নিত মাদককারবারি। তারা দীর্ঘদিন যাবত মোহনগঞ্জ পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদককের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এরই মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে ১০টি ও হিমেলের বিরুদ্ধে থানায় দুইটি মাদক মামলা রয়েছে। শনিবার গভীর রাতে তারা শহরের টেঙ্গাপাড়া এলাকায় একটি রাস্তায় গোপনে ইয়াবা বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুই মাদককারবারিকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিবার সকালে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়। এছাড়াও একই রাতে পুলিশ পৌর শহরের কাজিয়াহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আলম মিয়া (৪১) নামে ৪ মাসের সাজাপ্রাপ্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা