× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতবর্ষী শ্যামাসুন্দরী খালে সামু’র পরিচ্ছন্নতা কার্যক্রম

রংপুর অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম

শতবর্ষী শ্যামাসুন্দরী খালে সামু’র পরিচ্ছন্নতা কার্যক্রম

ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুরে শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিএনপি নেতা হানিফুর রহমান সুজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, রংপুর নগরের প্রাণ শ্যামাসুন্দরী খাল ভাগাড়ে পরিণত হয়েছে। যার ফলে, নগরে বেড়ে চলেছে মশার উপদ্রব। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও পরিবেশ দূষণ করছে এই শ্যামাসুন্দরী খাল। তবে ‘সমৃদ্ধ রংপুর’ গড়তে আমার কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে শ্যামাসুন্দরী খালের সংস্কার। তারই অংশ হিসেবে শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শ্যামাসুন্দরীকে বাঁচাতে আমাদের আগামী একশ’ বছরের একটি পরিকল্পনা রয়েছে। রংপুর জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কমিটি গঠন করা হবে। যেই কমিটি’র কাজ হবে আধুনিক রংপুর গড়তে শ্যামাসুন্দরী খালের প্রবাহ সচল ও পরিচ্ছন্ন খাল তৈরি করে চারপাশে শোভাবর্ধন করা। এছাড়াও নগরবাসী যেন এ খালের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। এই শ্যমাসুন্দরীর সংস্কার ও উন্নয়নের মাধ্যমে পুরো রংপুর নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব। এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ, ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা