× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে কৃষককে হত্যা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:০৪ পিএম

হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে কৃষককে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।নিহত মাহফুজ মিয়া বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া ও ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধকে কেন্দ্র করে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের সামনে মাহফুজ মিয়াকে একা পেয়ে মারুফ, ইয়াহিয়া, ধনু মিয়া ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, কৃষিজমির বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা