× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদের সেইভাবেই জবাব দেবে: সাদ্দাম

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:০৩ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৯ পিএম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদের সেইভাবেই জবাব দেবে: সাদ্দাম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদের সেইভাবেই জবাব দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে ১২ শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন।

ডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতী সন্তান সিরাজুল ইসলাম।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। ছাত্রদল পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে তারা যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে পার পেয়ে যাওয়ার কারণ নেই। আমরা  ধৈর্য্য ধারণ করছি, কিন্তু তাদের যদি শুভ বুদ্ধির উদয় না হয় ছাত্রসমাজ তাদের সেভাবেই জবাব দেবে।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন ও ইসলামী বইসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ছাত্রশিবির!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা