× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ

বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি, বাকৃবি শিক্ষার্থীদের রেল পথ অবরোধ

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৬:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচিকে ‘অবাস্তবিক ও বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে ময়মনসিংহে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন তারা। এ সময় রেলপথ অবরোধ নিয়ে বাকৃবির প্রক্টর অধ্যাপক আব্দুল আলিমের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়।

শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে বর্তমান সময়সূচি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানান। অবরোধে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে যাওয়ায় ভোগান্তিতে পড়েন জামালপুরগামী যাত্রীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা