× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

কানাইঘাট (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়া। নিহত মৃত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। 

 রবিবার (২৩ নভেম্বর) সকালে বিজিবির মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে। 

জানা যায়, শনিবার রাতে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেননি। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসব তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দুর্গা কুমার। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, সুপারি চুরি করতে সীমান্তের ওপারে গেলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। জামাল উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা