× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলইডি বিলবোর্ডে সুসজ্জিত হচ্ছে ফেনী শহর

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৫২ পিএম

ফেনী শহরের সড়কে বসছে এলইডি বিলবোর্ড। ছবি : প্রবা

ফেনী শহরের সড়কে বসছে এলইডি বিলবোর্ড। ছবি : প্রবা

ঝুঁকিপূর্ণ লোহা ও স্টিল কাঠামোর বিলবোর্ডের দিন শেষ হচ্ছে ফেনী শহরে। যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির এলইডি বিলবোর্ড। এতে করে বৃদ্ধি পাবে শহরের সৌন্দর্য। পাশাপাশি বাড়বে পৌরসভার রাজস্ব আয়।

পৌর কর্তৃপক্ষ বলছে, দেড়শ’ কোটি টাকা ব্যায়ে চলতি বছরের জুলাই মাসে প্রকল্পটি গ্রহণ করা হয়। মেয়দাকাল ধরা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তবে তার আগেই এলইডি স্থাপনের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিক্সেল কানেক্ট।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে শহরের  শহীদুল্লাহ কায়সার সড়ক, গ্র্যান্ড ট্রাংক রোড ও জেল রোডে ২০০টি এলইডি বিলবোর্ড বসানো হবে। ইতিমধ্যে বিলবোর্ড বসানোর আনুষঙ্গিক কাজ শেষ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে মনিটর স্থাপনের কাজ। 

সরেজমিন সোমবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেখা যায় শহরের বিভিন্ন স্থানে ১৫টি এলইডি মনিটর স্থাপন শেষ হয়েছে। বাকিগুলো স্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

ফেনী শহরে এলইডি বিলবোর্ড স্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান পিক্সেল কানেক্টের কর্ণধার গোলাম কিবরিয়া রাজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরে প্রযুক্তির ব্যবহারে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ব্যবসার প্রচার-প্রসারে নতুন মাত্রা যোগ করবে এলইডি বিলবোর্ড। বিলবোর্ডগুলো একটি একটি ক্লাউড ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এ বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ ধরা হলেও তার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ইতোমধ্যে এলইডি বিলবোর্ড স্থাপনের জন্য আনুষঙ্গিক সব কাজ শেষ করা হয়েছে। এখন শুধু মনিটর স্থাপন করা হচ্ছে।’

তাছাড়া পুরো প্রকল্পটি শিগগিরই সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘শহরের সৌন্দর্য বৃদ্ধিসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের কাজ অনেক দূর শেষ। আশা করি আগামী বছরের ১ জানুয়ারি এটি উদ্বোধন করতে পারব। এই এলইডি বিলবোর্ডের মাধ্যমে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা