নারায়ণগঞ্জ
মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—মো. নাহিদ হাসান (২২), মো. কামরুল হোসেন (৪৫), মো. তাইজুল ইসলাম (৩৫), মো. ফেরদৌস হোসেন (৩৬), মো. তোরাব আলী (৫৫) ও আতিকুর রহমান (৪২)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ ছয়জনের সবারই শ্বাসনালী ও মুখমণ্ডল পুড়ে গেছে। তাদের মধ্যে কয়েকজনের শরীর ৪০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার বয়লার বিস্ফোরণ হলে এই ছয়জন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়।