× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম

নোয়াখালীতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও  সড়ক অবরোধ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা । শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানায়। 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাবেক তিনবারের সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা মশাল মিছিল ও সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করেন। তারা বলেন, হাতিয়ায় যদি বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হয়, বিএনপি তা মেনে নেবে না।


স্থানীয়রা জানান, ফজলুল আজিমের সমর্থকরা পূর্বঘোষিত মশাল মিছিল নিয়ে ওছখালী মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীমের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা প্রধান সড়কের দোকানপাট বন্ধ থাকে এবং যান চলাচলও বিঘ্নিত হয়। পরে ফজলুল আজিমের সমর্থকরা একই স্থানে পুনরায় সমাবেশ করে। ফজলুল আজিম সমর্থকরা ব্যানার হাতে বহিরাগত প্রার্থী শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে পথসভা অনুষ্ঠিত করেন।

এসময় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খোন্দকার আবুল কালাম, এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজি আবদুর রহিম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সাবেক ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, ইকবাল উদ্দিন রাশেদ।

তারা বলেন, হাতিয়ায় জনপ্রিয় নেতা ফজলুল আজিমকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল বিএনপি চরমভাবে হতাশ হয়েছে। হাতিয়াবাসী ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার পক্ষে জোর দাবি জানাচ্ছেন। কোন বহিরাগত প্রার্থীকে হাতিয়া আসনে মেনে নেওয়া হবে না।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, বহিরাগত প্রার্থী মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে পূর্বনির্ধারিত মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। মিছিলটি উপজেলা জিরো পয়েন্টে পৌঁছলে শামীমের লোকজন হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হন। পরে আমরা পুনরায় একত্রিত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করি।

হামলার বিষয়ে শামীম সমর্থক সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মজিদ নিশান বলেন, “দুপুর থেকে আমরা শামীম ভাইয়ের পক্ষে গণসংযোগ করেছি। সন্ধ্যায় আমাদের লোকজন ওছখালী জিরো পয়েন্টে পৌঁছালে ফজলুল আজিমের সমর্থকরা উসকানিমূলক স্লোগান দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপ হয়। কিছুক্ষণ পর আমাদের লোকজন চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা