× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২১:১৪ পিএম

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জামালপুর বিওপির একটি টহলদল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৫২/৬-এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা ওপেনদার (৩০)। তিনি প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আটক ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা