× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ শহরে সড়ক দখল, ফুটপাতে চলছে রিকশা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২০:৩৪ পিএম

নারায়ণগঞ্জ শহরে সড়ক দখল, ফুটপাতে চলছে রিকশা

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতের পর এবার মূল সড়কও বেদখল। হকাররামূল সড়ক দখল করে ব্যবসা করছে। বঙ্গবন্ধু সড়কটি চার লেনের হলেও বর্তমানে এতে মাত্র দুইটি লেনে গাড়ি চলতে পারে। মূল সড়কে হকারদের দৌরাত্ম্যে বাধ্য হয়ে ফুটপাতে দিয়ে চলছে অটোরিকশা।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সড়কে এমনটাই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চলমান থাকায় মূল সড়কে নেমে এসেছে হকাররা। এতে সড়ক প্রায় বন্ধ হওয়ার পথে।

এদিকে রাস্তা দখল হয়ে থাকায় সড়ক বাদ দিয়ে ফুটপাতে রিকশা চলছে। এ নিয়ে পথচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 

অন্যদিকে অটোরিকশা চালকরা বলেন মূল সড়কে চলাচল করা যাচ্ছে না। ফুটপাতে কিছুটা খালি আছে তাই অটো চালিয়ে দিয়েছি।

হাবিবুর রহমান নামের এক অটোচালক বলেন, সড়কে যানজট। ফুটপাতে উঠেছি। সামনেই গিয়ে সড়কে  নেমে যাবো।

আল আমিন নামের এক পথচারী বলেন, শহরে শৃঙ্খলা বলে কিছু নেই। ফুটপাত হকারের দখলে ছিল। এখন তাতে মিশুক চলে। পথচারীরা কোনদিক দিয়ে হাঁটবে। প্রতিদিন একই অবস্থা। 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা জানান, আমরা বিষয়ে কিছু জানি না। আমরা এখনই ট্রাফিক এডমিনকে পাঠিয়েছি ব্যবস্থা নিতে। সড়ক দখল করে নগরবাসীর ভোগান্তি ঘটাতে দেওয়া যায় না। আমাদের নিয়মিত নরজদারি রয়েছে। হতে পারে হঠাৎ আজ হকার সড়ক দখল করে নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা