× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাজিস্ট্রেটের সামনে সাংবাদিকের উপর হামলা, ক্লিনিক মালিকের জেল ও অর্থদণ্ড

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম

ম্যাজিস্ট্রেটের সামনে সাংবাদিকের উপর হামলা, ক্লিনিক মালিকের জেল ও অর্থদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক হামলাকারী ক্লিনিক মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও  সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  শনিবার (২২ নভেম্বর) দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্থানীয় রোগীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পৌরশহরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রাট জান্নাত। এ সময় স্থানীয় সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান। উত্তর বাজারের ডাক্তার আলাউদ্দিনের পুত্র সোমা প্যাথলজিক্যাল ল্যাবের মালিক মাহবুবুর রহমান সুমন সাংবাদিকদের দেখে বিভিন্ন কুটূক্তিমূলক কথা বলতে থাকেন এবং ছবি বা ভিডিও করতে নিষেধ করে।
হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত তার কথার প্রতিবাদ করলে সুমন ক্ষিপ্ত হয়ে সাংবাদিক জুলমতের উপর হামলা ও মারধর করে। ভ্রাম্যমাণ আদালতের সামনেই এমন ঘটনা ঘটেছে। সাথে সাথেই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রাট জান্নাত সুমনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় সুমনকে। সেই সাথে ১০ হাজার টাকা ও তার অনুমোদনহীন সোমা প্যাথলজিক্যাল ল্যাব সিলগালা করে দেওয়া হয়।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক জুলমত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রাট জান্নাত বলেন, ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ও ৪ টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এ সময় হঠাৎ করেই মাহবুবুর রহমান সুমন সাংবাদিক জুলফিকার আলী জুলমতের উপর হামলা করে। আমরা সাথে সাথেই সরকারী কাজে বাধা দেওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা