× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তারপুর ফ্লাইওভারের কয়েকটি পিলারে ফাটল

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম

মুক্তারপুর ফ্লাইওভারের কয়েকটি পিলারে ফাটল

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভারের কয়েকটি পিলারের ব্লকে ফাটল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার ভূমিকম্পের কারণে ফ্লাইওভারে এই ফাটল দেখা ‍দিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে ঘুরে ফ্লাইওভারের ৭৪, ৭৫ এবং ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটল দেখা যায়।

স্থানীয় কয়েকজন দাবী করেন, শুক্রবার ভূমিকম্পের পরপরই পিলারের ব্লকগুলোতে ফাটল দেখতে পান তারা। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফ্লাইওভারের ফাটল দেখতে সেখানে ভিড় করেন। তবে এই ফাটল ভূমিকম্পের কারণেই কীনা, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

এদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াত করেন। এমন অবস্থায় সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো রায়হান কবির জানান, পিলারের ব্লকে ফাটল দেখা যাওয়ার বিষয়টি আমি সংশ্লিষ্টদের জানাচ্ছি এবং বিষয়টি যাচাই করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে, যাতে কোন দুর্ঘটনা না ঘটে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা