× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-২

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিজুরের গনসংযোগ

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিজুরের গনসংযোগ

কুমিল্লার হোমনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ সহ গনসংযোগ করেন।

এসময় আজিজুর রহমান মোল্লা বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়নের বিকল্প নেই। দেশ ও  জাতির উন্নয়নে এটির বাস্তবায়ন এখন অপরিহার্য হয়ে উঠেছে। 

তিনি আরও বলেন, আমি সেই শুরু থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই তাহলে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা