রংপুর অফিস
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:২০ পিএম
জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী। গণভোট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। যেহেতু গণভোটে সকল রাজনৈতিক দল রাজি হয়েছে, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না। শনিবার (২২ নভেম্বর) সকালে রংপুরের বদরঞ্জের সাহাপুর মাঠে মোটরসাইকেল শোভাযাত্রায় বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম বলেন, জামায়াতের ৫ দাবীর মধ্যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড একটি অন্যতম দাবী। এখনও প্রশাসনে অনেকে একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। সরকারী চাকুরী যারা করেন, তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, আমি সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছি। তরুণ প্রজন্মরা একটি বিপ্লব করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। আমি নির্বাচনী প্রচারণায় তরুন, নানা বয়সী মানুষসহ অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচিত হলে এলাকার কাঙ্খিত উন্নয়ন করবো।