× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ্যে বিক্রি হচ্ছে অতিথি পাখি, শিকার বেড়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম

প্রকাশ্যে বিক্রি হচ্ছে অতিথি পাখি, শিকার বেড়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শীতের শুরুতেই অতিথি পাখি শিকারের প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন বিল ও জলাশয় থেকে ধরা এসব নিষিদ্ধ পরিযায়ী পাখি স্থানীয় হাট-বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। প্রশাসনের নজরদারি শিথিল থাকায় শিকারচক্রের তৎপরতা দিন দিন আরও বাড়ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বারুইডাঙা, বগুড়া বিল, কোদলা বিল, হুচলা, ডহর মৌভোগ, মুলঘর, ফলতিতা, কলকলিয়া ও কেন্দুয়া বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে আশ্রয় নিচ্ছে অতিথি পাখি। পাখির উপস্থিতি বাড়তেই সক্রিয় হয়ে উঠেছে শিকারিরা। জাল ও ফাঁদ পেতে রাতের আঁধারে ধরে ফেলা হয় বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। ধরা পড়া পাখিগুলো ফকিরহাট বাজার, মানসা বাজার, ফলতিতা বাজার, কলকলিয়া ও টাউন নওয়াপাড়া হাটে খোলা ও গোপনে বিক্রি হচ্ছে। পরিচিত ক্রেতাদের জন্য ফোনে অর্ডার নিয়ে নির্দিষ্ট স্থানে পাখি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। প্রতি জোড়া পাখি আকারভেদে ৩০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয়রা জানান, বিক্রি হওয়া পাখির মধ্যে নাইট হেরন, সোনাজঙ্গ, ডুঙ্কর, খেনি, স্নাইপ, খুরুলে, জলকৌড়ি, বুনো হাঁস, বক, সারস, কুনচুষীসহ বিভিন্ন প্রজাতি রয়েছে। পাশাপাশি দেশি ঘুঘু ও ডাহুকও বিক্রি হতে দেখা যায়।

বাগেরহাটের পাখি বিশেষজ্ঞ শরীফ খান বলেন, “সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া ও হিমালয়সংলগ্ন এলাকা থেকে প্রতি বছর শীতের শুরুতে পরিযায়ী পাখি বাংলাদেশে আসে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যেকোনো বন্যপাখি শিকার অপরাধ। এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। ফকিরহাট রেঞ্জের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন,অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধে আমরা উদ্যোগ নিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন জানান,পাখি শিকার ও বেচাকেনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা