মনপুরা (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:০০ পিএম
ভোলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ডা. শামীম রহমানের উপজেলাসমূহ সফরের অংশ হিসেবে মনপুরা উপজেলা সফরকালে সুধীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।এ সময় মনপুরার নদীভাঙন রোধ, পাকারাস্তা চওড়াকরণ, দ্বীপ উপজেলা মনপুরাকে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুতের আওতায় আনা, স্বাস্থ্যব্যবস্থা উন্নতি ও সার্বিক উন্নয়নের বিষয় তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইহসান জসিম, ইসলামী আন্দোলনের আমির মুফতী এনায়েতুল্লাহ, মনপুরা প্রেস ক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা যুবদল আহ্বায়ক মো. সামসুদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, যুবদল সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা এনসিপির সমন্বয়কারী মো. নুরনবী, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুছ, মার্কাজ মসজিদের খতিব মুফতী মো. ইউসুফ, ইউপি সদস্য আবদুল জলিল, মো. সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধি ও সুধীরা।