মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি। গত ১৭ বছরে গুণগত শিক্ষা ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকদের এক সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কর্মমুখী শিক্ষা নিশ্চিত হবে, দেশ উন্নত হবে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ড. ওবায়দুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর শামীম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেনÑ প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান ইয়াদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, সেতারা আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শিক্ষক সমিতির নেতা লুৎফর রহমান তালুকদার, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, মাসুম জাকারিয়া, মল্লিক জাকির হোসেন, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া ও জান্নাতুল ফেরদৌসী।