× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে ধরা পড়ল সাত লাখ টাকার বিরল পোপা মাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৫ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৮ পিএম

সেন্টমার্টিনে ধরা পড়ল সাত লাখ টাকার বিরল পোপা মাছ

কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বড় ওজনের একটি পোপা মাছ। শনিবার (২২ নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ট্রলারে মাছটি ধরা পড়ে। ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটির দাম হাঁকানো হয়েছে সাত লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে সেন্টমার্টিনের পূর্বে 'লাক্ষা জালে' মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন ট্রলার মালিক আবদুল গণি। তিনি বলেন, 'গতকাল আমিসহ আট মাঝিমাল্লা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। সেন্টমার্টিনের পূর্ব এলাকায় ট্রলারটি নোঙর করি এবং রাতে জাল ফেলি। সকালে জাল টেনে তুলতেই একটি পোপা মাছ ও একটি মাঝারি আকারের লাল পোয়া দেখতে পাই। এরপর ট্রলার নিয়ে সেন্ট মার্টিন জেটির ফিশারিঘাটে নিয়ে আসি। ' 
তিনি আরও বলেন, 'মাছটি এখন সাত লাখ টাকা দাম হাঁকাচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী। এর থেকে দাম বেশি পেলে বিক্রি করে দেব।' 
এদিকে স্থানীয়ভাবে এই মাছ কালা পোপা নামে পরিচিত। এই মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। এর বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্য পোপা মাছের এমন চড়া দাম।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। কারম পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোপা মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।' 
উল্লেখ্য, ২০২২ সালের ৮ নভেম্বর আব্দুল গণির জালে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি ৮ লাখ টাকায় বিক্রি করা হয়। এর আগে ২০১৮ সালের ১৪ নভেম্বর তার জালে ৩৪ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়ে, যা তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন। ২০২০ সালের নভেম্বর মাসেও তার জালে কয়েকটি পোপা মাছ ধরা পড়ে, যা তিনি মোট ৬ লাখ টাকায় বিক্রি করেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা