× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াত জিতলে বিষ খাবেন বিএনপি প্রার্থী!

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৪:১৭ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৪:১৮ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াত জিতলে বিষ খাবেন বিএনপি প্রার্থী!

ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে জামায়াত নির্বাচনে জিতলে এবং জামায়াত সরকার গঠন করলে বিষ খাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আলোচিত নেতা কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে জামায়াত পাস করলে আমি বিষ খাইয়্যাম।’

ফজলুর রহমান আরও বলেন, ‘এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে- ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল। আর এখন সেই সাপে ফণা তুলছে। বিএনপিরে বলে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার- এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে।’

নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- যে ভোটার, তার কাছেই তিনি ভোট চান। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা