× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ৯ বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো। নিহতরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে চাকরির কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয়। এসময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেয়াল ধসে দেলোয়ারসহ তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ছেলে ওমরকে মৃত ঘোষনা করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারেরও মৃত্যু হয়। একই ঘটনায় নিহত দেলোয়ারের দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

উল্লেখ্য, শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কিশোরগঞ্জে এই ভূমিকম্পে কোথাও কোনো ধরণের দুর্ঘটনা না ঘটলেও শক্ত ঝাকুনিতে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা