× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ২০:৫০ পিএম

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস

কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ সংবর্ধনা ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরুর স্মরণে প্রতি বছর দেশব্যাপী এ দিবস পালন করা হয়।

দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে কুমিল্লা ও আশপাশ অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ মানবিক ও রাষ্ট্রীয় দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা