× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:১৭ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ২০:৩৫ পিএম

গাজীপুর কালিয়াকৈর থানা

গাজীপুর কালিয়াকৈর থানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মাদ্রাসার এক নারী শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার মাদ্রাসার অধ্যক্ষ জুলহাস উদ্দিন তারেককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। গ্রেপ্তারকৃত ওই মাদ্রসার অধ্যক্ষ হলেনÑ চট্রগ্রামের খুলশি উপজেলার লালখান বাজার গ্রামের মৃত নুর নবীর ছেলে। 

এলাকাবাসী জানায়, ওই নারী শিক্ষার্থী ও তার ছোট ভাই দুইজনে গত বৃহস্পতিবার সকালে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখানে গ্রেপ্তারকৃত জুলহাস সকাল সাড়ে ৯টার দিকে টিফিন নিয়ে দেয় তাকে। এ সময় ছেলে শিক্ষার্থীরা বাসায় টিফিনের জন্য  গেলে সুকৌশলে মাদ্রাসার পেছনের বাসায় ওই নারী শিক্ষার্থীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ খবর পেয়ে  নারী শিক্ষার্থীর বাবা ও স্থানীয় লোকজজন ওই নারী শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে জুলহাসকে গ্রেপ্তার করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জুলহাসকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই নারী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মো. জুবায়ের আহমেদ বলেন, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে নারী শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা